ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

আগামী নির্বাচনটি হবে দেশের গণতন্ত্র রক্ষার : নুর

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২৩,  5:15 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আগামী নির্বাচনটি হবে দেশের গণতন্ত্র রক্ষার, গণতন্ত্রের অস্তিত্বের জন্য। এ নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হতে হবে। আর নির্বাচনের জন্য সহযোগিতার আহ্বান জানানো হলে আমরা সহযোগিতা করবো।সোমবার (৮ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রবাসী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তিনি। নুরুল হক নুর বলেন, এ নির্বাচনের জন্য অবশ্যই তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। এটা করা হলে সংঘাত থাকবে না। একটি সংলাপের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করতে হবে। তিনি বলেন, একটা সময় রিজার্ভ কী, মানুষ সেটাই জানতো না। এখন কেন রিজার্ভ কমলো, সে প্রশ্ন করছেন সবাই। দেশের এমপি-মন্ত্রী-আমলারা ব্রিফকেস ভরে ডলার পাচার করার কারণে রিজার্ভ ফুরিয়ে এসেছে। অনিয়ম করলে কোনো ব্যবস্থা না নেয়ার কারণেই এমন হয়েছে। ব্যর্থতার দায় নিয়ে সরে যান। আমাদের ক্ষমতা ছেড়ে দিন। এক বছরের মধ্যেই পরিবর্তন করে দেবো। অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন, আমার দেশের অর্থনীতি পোশাক শিল্পের ওপর টিকে নেই। আমাদের অর্থনীতি টিকে আছে প্রবাসীর রেমিট্যান্স থেকে। প্রবাসীরা সোনার মানুষ। বিমানবন্দরে এলে প্রবাসীদের সঙ্গে যেসব ব্যবহার করা হয় তা খুবই আপত্তিজনক। তাদের অধিকার নেই। আমরা ক্ষমতায় গেলে প্রবাসীদের অধিকার বাস্তবায়ন হবে, আইনের শাসন থাকবে। তিনি বলেন, আমরা একটি জোট থেকে চলে এসেছি। তবে জোট থেকে চলে এলেও খুনি সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। গণতন্ত্র রক্ষার আন্দোলনে আমাদের অংশগ্রহণ থাকবে, ভোটের জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। অবৈধ সরকার হটানোর যুদ্ধ থেকে আমরা বেরিয়ে আসিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম