ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

আগামীতে জনগণ বিএনপিকে সমুদ্রে নিক্ষেপ করবে: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৩,  1:50 PM

news image

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আমরা নির্বাচনে খেলে জিততে চাই। আগামীতে জনগণ বিএনপিকে সমুদ্রে নিক্ষেপ করবে। শনিবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। হাছান মাহমুদ বলেন, আমরা চাই সকল রাজনৈতিক দল নির্বাচনে আসুক। আমরা খেলে জিতে চাই। কিন্তু বিএনপি আসন্ন নির্বাচনকে কোনোভাবে প্রতিহতের কোনোরকম অপচেষ্টা করলে জনগণ তাদের সমুদ্রে নিক্ষেপ করবে। বিএনপি পাকিস্তানের নির্বাচনের পদ্ধতি অনুসরণ করছে মন্তব্য করে আওয়ামী লীগের এ নেতা বলেন,

নির্বাচন কোনো সরকার করে না। নির্বাচন আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচনকালীন সরকারের হাতে একটি পুলিশ কনস্টেবলও বদলি করার ক্ষমতা থাকে না। সমস্ত কিছুই ন্যাস্ত থাকে নির্বাচন কমিশনের ওপর। আর পাকিস্তান ছাড়া এখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আর কোথাও নেই। এখন বিএনপি পাকিস্তানকে ফলো করছে। বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে হাছান মাহমুদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কোনো আশা নেই দেখে তারা বাহানা খুঁজছে। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় গিয়ে সভা-সমাবেশ ও প্রচার মিছিল করা হয়েছে। সব জায়গাতেই আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা স্মরণকালের সর্ববৃহৎ হবে। সবার কাছেই জনসভাটি স্মরণীয় হয়ে থাকবে। এই জনসভায় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জনসভার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রোববারের জনসভায় ৭ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। পুরো মহানগরী জনসভার মাঠে পরিণত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম