ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

আগামীকাল রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৩,  12:09 PM

news image

দীর্ঘ পাঁচ বছর পর আগামীকাল রোববার (২৯ জানুয়ারি) রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে দলীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি প্রধানমন্ত্রীর সফর ঘিরে উজ্জীবিত রাজশাহীর স্থানীয় নেতাকর্মীরা। পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে মহানগরী। নির্মাণ করা হয়েছে তোরণ। সমাবেশে অংশ নেয়া ছাড়াও  রাজশাহী মহানগরীর সড়ক, ফ্লাইওভারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও জেলার বিভিন্ন উপজেলার সড়ক ও ভবন উদ্বোধন করবেন সরকারপ্রধান। এই ২৫টি প্রকল্পে ব্যয় হয়েছে ১ হাজার ৩১৬ কোটি টাকার বেশি। অন্যদিকে বিকেএসপি ও রাজশাহী ওয়াসা ভবনসহ আরও ছয়টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী, যাতে ব্যয় হবে ৩৭৬ কোটি টাকা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে এরইমধ্যে রাজশাহীতে পৌঁছে গেছেন কেন্দ্রীয় নেতারা। স্থানীয় আওয়ামী লীগের প্রত্যাশা, প্রায় ৫ লাখের বেশি মানুষের উপস্থিতি থাকবে জনসভায়। এর আগে সবশেষ ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই মাঠেই নির্বাচনী জনসভায় ভাষণ দেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম