ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

আগামীকাল যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২৪,  4:25 PM

news image

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে ইউটিলিটি প্রতিস্থাপন/অপসারণ প্রকল্পের আওতায় মগবাজার এলাকায় গ্যাস পাইপ লাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য বুধবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলী, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট এলাকা) এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম