ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

আগামীকাল মধ্যপ্রাচ্যের যেসব দেশগুলোতে রোজা শুরু

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ এপ্রিল, ২০২২,  9:17 PM

news image

মধ্যপ্রাচ্যের দেশ মিশর এবং অস্ট্রেলিয়ায় রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশ ‍দু’টিতে আগামীকাল শনিবার (২ এপ্রিল) থেকে রমজান মাস শুরু হচ্ছে। খালিজ টাইমস জানিয়েছে, মালয়েশিয়া, ব্রুনাই, জাপান ও ইন্দোনেশিয়ায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল শনিবার থেকে ওই সব দেশে রোজা শুরু হচ্ছে না। শনিবার দিবাগত রাতে তারাবি নামাজ আদায় করা হবে এবং ওই রাতের শেষ প্রহরে সেহরি খেয়ে ৩ এপ্রিল প্রথম রোজা হবে ওই দেশগুলোতে। শুক্রবার মুসলিম দেশগুলোর সমন্বয়ে জাপান চাঁদ দেখা কমিটির (রুইয়াতে হেলাল জাপান) ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াও ঘোষণা করেছে যে পবিত্র রমজান মাসের প্রথম দিন ৩ এপ্রিল। এছাড়া, ব্রুনাইয়ের সালতানাত নিশ্চিত করেছে যে শুক্রবার দেশটিতে চাঁদ দেখা যায়নি।অতএব, ২ এপ্রিল শনিবার শাবান মাসের শেষ দিন হবে এবং পবিত্র রমজান মাস ৩ এপ্রিল থেকে শুরু হবে। এদিকে বাংলাদেশে পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে তা জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত। এদিন ৬টা ৩০ মিনিটে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এরপরই জানা যাবে রমজান শুরুর নির্দিষ্ট তারিখ। শুক্রবার (১ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার সন্ধ্যায় হিজরি ১৪৪৩ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে রোববার (৩ এপ্রিল) থেকে রমজান মাস গণনা শুরু হবে এবং মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। সেক্ষেত্রে শনিবার রাতেই এশার নামাজের পর ২০ রাকাত তারাবি নামাজ পড়া শুরু হবে, রোজা রাখতে শেষ রাতে প্রথম সাহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। অন্যদিকে শনিবার চাঁদ দেখা না গেলে রোববার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে, রমজান মাস গণনা শুরু হবে সোমবার (৪ এপ্রিল)। এক্ষেত্রে রোববার এশার নামাজের পর তারাবি নামাজ পড়া শুরু হবে এবং শেষ রাতে খেতে হবে সাহরি।-সূত্র: খালিজ টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম