ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

আগামীকাল পর্যন্ত থাকবে বৃষ্টি

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি, ২০২২,  8:31 PM

news image

আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরপর আকাশ পরিষ্কার হয়ে গেলেই মৃদু শৈত্য প্রবাহ শুরু হবে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং এর আশেপাশের উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এ ছাড়া, হামলা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ফেব্রুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মাসের শেষ ভাগে দেশের কোথাও কোথাও ১ থেকে ২ দিন শিলাবৃষ্টি এবং বজ্রঝড় হতে পারে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, বছরটা শুরুই হয়েছে অস্বাভাবিকভাবে। শেষটাও স্বাভাবিক ছিল না। ডিসেম্বরে ঘূর্ণিঝড় না এলেও এর প্রভাবে অনেক বেশি বৃষ্টিপাত হয়ে গেছে। এই সময়ে এসে বজ্রপাত হওয়ার কথা না কিন্তু কোথাও কোথাও হয়েছে। কাল বৈশাখীর আগে শিলা বৃষ্টি হয় না, এবার সেটাও হয়েছে। ঋতু চক্র পরিবর্তনের যে নিয়ম, তা এবার আর ঠিক থাকছে না। এই সময়ের বৃষ্টিতে কিছু ফসলের উপকার হবে। মাটি শুষ্ক থাকে, সেচ দিতে হবে না। আবার পানি জমলে কিছু ফসলের ক্ষতি হবে। তিনি আরও বলেন, মেঘ কেটে গেলেই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। তারপর আরও কমে মৃদু শৈত্য প্রবাহ শুরু হয়ে যাবে। তবে তেমন ঠান্ডা অনুভূত হবে না। সকালের দিকে একটু ঠান্ডা লাগবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম