ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২২,  4:12 PM

news image

কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চলবে ১ অক্টোবর পর্যন্ত। পরীক্ষার জন্য ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে। পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, সফলভাবে পরীক্ষা গ্রহণ সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রথম দিন বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হবে এবারের এসএসসি পরীক্ষা। গত জুন মাসে এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও বন্যার জন্য পিছিয়ে ১৫ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়। পরীক্ষার্থীরা এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত। সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা হচ্ছে। তিনটি বিষয়ে হবে না পরীক্ষা। হলে প্রশ্ন বাছাই করতে গিয়ে অহেতুক সময় নষ্ট না করার পরামর্শ দিচ্ছেন শিক্ষকরা। এদিকে, প্রশ্নফাঁস ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম