ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

আগামীকাল থেকে লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল, ২০২২,  10:23 AM

news image

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের জন্য ঢাকা-বরিশাল নৌ রুটে চলাচলকারী বেসরকারি লঞ্চের অগ্রিম টিকিট সোমবার (১৮ এপ্রিল) থেকে বিক্রি শুরু হবে। শনিবার (১৬ এপ্রিল) রাতে যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতি সূত্রে এই তথ্য জানা গেছে। ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকায় ফেরার উভয় টিকিট ওই দিন থেকে বিক্রি করা হবে। আগাম টিকিটের জন্য দুই-একটি লঞ্চ ছাড়া সব কোম্পানির কাউন্টারেই ইতোমধ্যে আবেদন জমা পড়েছে বলেও সমিতি সূত্রে জানা গেছে।

এছাড়া প্রতিবারের মতো এবারেও কীর্তনখোলা লঞ্চ কোম্পানি আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে দিয়েছে। তবে ঈদ উপলক্ষে লঞ্চের স্পেশাল সার্ভিস (ডাবল ট্রিপ) কবে থেকে শুরু হবে, তা এখনো ঠিক করেনি বিআইডব্লিইটিএ। দীর্ঘ ছুটি ও লঞ্চের সংখ্যা বৃদ্ধির কারণে অধিকাংশ লঞ্চ মালিক স্পেশাল সার্ভিস (ডাবল ট্রিপ) দিতে আগ্রহী হচ্ছেন না। ঈদের আগে ও পরে দীর্ঘ ছুটির কারণে আগামী ২৮ থেকে ৩০ তারিখের পরে লঞ্চে যাত্রীদের চাপ কম থাকবে বলে মনে করা হচ্ছে। এছাড়া ঢাকা-বরিশাল নৌরুটে লঞ্চের সংখ্যা, আকার ও ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। কেবিনের চাহিদা সব সময়ই থাকে। দেখতে হবে ডেকের যাত্রীদের অবস্থা। ডেকের যাত্রীদের চাপ না থাকার সম্ভাবনা বেশি। তাই এবার ডাবল ট্রিপ চালাতে চাইছে না মালিকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম