ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

আগামীকাল থেকে মৃদু শৈত্য প্রবাহের আভাস

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২১,  10:33 AM

news image

পৌষের শুরুতে শীতের তীব্রতা বেড়েছে উত্তরাঞ্চেলে। রাজধানী ঢাকার তাপমাত্রাও কমেছে অনেকটা। বাড়ছে শীতের অনুভূতি। আগামী দুই দিনে এই তাপমাত্রা আরও কমবে বলে অভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  চলতি মাসের শেষে দু’টি শৈত্য প্রবাহের আভাস ছিল আবহাওয়া অফিসের পক্ষ থেকে।  যার একটি হালকা এবং পরেরটি মাঝারি শৈত্য প্রবাহ বলে পূর্বাভাস ছিল।  সেই হিসাবে সোমবার থেকে হালকা শৈত্য প্রবাহ শুরু হতে পারে। যেটা স্থায়ী হবে এক থেকে দু’দিন।

আবহাওয়া অফিসের সবশেষ তথ্য মতে রোববার রাজধানীতে রাতের তাপমাত্রা প্রায় অপবির্তত থাকবে তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পতে পারে। ঢাকায় উত্তর/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬-১০ কিলোমিটার। সোমবার থেকে রাত ও দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। এর পরের পাঁচ দিন এই পরিবর্তন চলতে পারে। শনিবার দেশে সর্ননিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৪ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৭ ডিগ্রি সেলসিয়াস ও ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম