ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

আগামীকাল থেকে বাংলাবাজার-শিমুলিয়া রুটে ২৪ ঘণ্টা চলবে ফেরি

#

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০২২,  10:56 AM

news image

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে আগামীকাল শুক্রবার থেকে ২৪ ঘণ্টা ৬টি ফেরি চলাচল করবে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) থেকে আরও একটি ফেরি যুক্ত হচ্ছে বলে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছেন। এর আগে বুধবার (২৭ এপ্রিল) থেকে এ নৌরুটে পাঁচটি ফেরি চলাচল শুরু করে। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বুধবার (২৭ এপ্রিল) সকাল থেকেই ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের ভিড় রয়েছে ঘাটে। নৌরুটে ৮৭টি লঞ্চ চলাচল করছে। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে লঞ্চের পাশাপাশি ফেরি কুমিল্লা, কুঞ্জলতা, ক্যামেলিয়া, মিনি রো-রো সুফিয়া কামাল ও বেগম রোকেয়া এ ৫টি ফেরি বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে চলাচল করছে। আরও একটি ফেরি যুক্ত হবে এ নৌরুটে।

এদিকে বাংলাবাজার-শিমুলিয়া রুটে ৬টি ফেরি এবং মাঝিরকান্দি-শিমুলিয়া রুটে ৪টিসহ উভয় রুটে ঈদের ছুটির আগে ও পরে ১০টি ফেরি চলবে। এর মধ্যে মাঝিরকান্দি-শিমুলিয়া রুটে রাতে আপাতত একটি ফেরি চলবে। তবে যাত্রীচাপ বাড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া শরিয়তপুরের মাঝিরঘাট রুটে রাতে চলবে শুধু ফরিদপুর ফেরি। এবং দু’টি ডাম্প ফেরিসহ চারটি ফেরি দিনের বেলায় চলছে। আপাতত ঈদের আগে ৫ দিন এবং পরে ৫ দিন ২৪ ঘণ্টা শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পদ্মা সেতুর নিচ দিয়ে আগের নিয়মে এ ৫টি ফেরি চলাচল করবে বলে নিশ্চিত করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএর বাংলাবাজার ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ বলেন, ঈদগামী যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ফেরি কুমিল্লা, কুঞ্জলতা, ক্যামেলিয়া, বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া এ ৫টি ফেরিসহ মোট ৬টি ফেরি বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে আগামীকাল শুক্রবার (২৯ এপ্রিল) থেকে ২৪ ঘণ্টাই চলবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম