ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত মেহেরপুরে গুলি ও বোমা হামলায় বিএনপি নেতা গুরুতর আহত বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ দিনাজপুরে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু যুক্তরাষ্ট্রে নিজের ৭ সন্তানসহ ৮ শিশুকে গুলি করে হত্যা বাসের ভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

আগামীকাল থেকে পদ্মা সেতুতে নেমে ছবি তুললেই জরিমানা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২২,  4:16 PM

news image

পদ্মা সেতু উদ্বোধনের আগে কয়েকটি নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নির্দেশনাগুলোর মধ্যে ছিল পদ্মা সেতু পাড়ি দেয়ার সময় থামানো যাবে না গাড়ি। যানবাহন থেকে নেমে সেতুতে তোলা যাবে না ছবি, করা যাবে না হাঁটাহাঁটিও।  বৃহস্পতিবার (২৩ জুন) এ ধরনের নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তিও জারি করা হয়। তবে সেসব নিয়মগুলো কাগজের মধ্যেই সীমাবদ্ধ থাকতে দেখা যায়। রোববার (২৬ জুন) সকাল থেকে দেখা যায় পদ্মা সেতু পার হতে যাওয়া লোকজন নিজেদের মোটরসাইকেল কিংবা গাড়ি থেকে নেমে সেতুর ওপরে দাঁড়িয়ে ছবি তুলেছেন। অনেকে টিকটক করছেন। আবার কেউ কেউ দল বেঁধে পিকআপের ওপর সাউন্ডবক্স ভাড়া করে সেতুর ওপরই হইচই করছেন। এসব কয়েকটি ভিডিও গণমাধ্যমে ভাইরাল হয়েছে।

এনিয়ে শুরু হয়েছে সমালোচনাও।  তবে সোমবার (২৭ জুন) থেকে পদ্মা সেতুতে নেমে ছবি তুললে জরিমানার কবলে পড়তে হবে বলে জানিয়েছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা। একই সঙ্গে বাইকের গতি কিংবা নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। উম্মে হাবিবা ফারজানা বলেন, সাধারণ মানুষ সেতুতে উঠে ছবি, সেলফি তুললে কিংবা পদ্মা সেতুর ওপরে বসলেই জরিমানা করা হবে। আমরা প্রথম দিনেই দেখছি সাধারণ মানুষ সেতু পার হতে গিয়ে ছবি তুলছেন। আজ  শিথিল থাকলেও কাল (সোমবার) থেকেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরও যেসব বাইকচালক নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে বাইক চালাবেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে শনিবার (২৫ জুন) বেলা ১১টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ফলক উন্মোচন করেন। পরে দুপুর ১২টা ৬ মিনিটে সেতু দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর জাজিরার অভিমুখে রওনা করে। দুপুর সোয়া ১২টার দিকে বাংলাবাজার ঘাটের জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম