ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

আগামীকাল থেকে দেশে ফিরবেন হাজিরা

#

১৩ জুলাই, ২০২২,  6:45 PM

news image

ছবি : সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে এবার হাজিদের নিজ নিজ দেশে ফেরার পালা। বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার প্রথম ফ্লাইট। এরই মধ্যে মক্কা ছেড়েছেন হজে অংশ নেয়া সৌদি আরবের স্থানীয় হাজিরা। তবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর আগ মুহূর্তে যারা সৌদি আরবে এসেছেন তারা মদিনায় অবস্থান করছেন। এবারের হজের মাঠে হাজিদের সেবায় বিপুল সংখ্যক সৌদি অস্থায়ী মেডিকেল টিমের সেবা ও অসংখ্য স্কাউটের সহযোগিতায় হাজিদের এবারের হজ সুষ্ঠুভাবে সম্পাদন হওয়ায় সৌদি সরকার ও বাংলাদেশের হজ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন মুসল্লিরা।

বৃহস্পতিবার (১৪ জুলাই)  বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইটটি জেদ্দা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড়াল দেবে। তবে ওই ফ্লাইটে কতজন যাত্রী থাকবেন, তা এখনো নির্ধারণ হয়নি। বাংলাদেশ হজ অফিস সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছে। একই দিন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসেরও (সাউদিয়া) ঢাকায় ফ্লাইট রয়েছে। বিমান, সাউদিয়া ও ফ্লাইনাসের ফ্লাইটে সব হজযাত্রীকে দেশে ফিরতে ৪ আগস্ট পর্যন্ত সময় লাগবে। এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। জুলাইয়ে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করে তারা। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ (১৪৬ জন) এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ হজযাত্রী পরিবহন করেছে, সাউদিয়া পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী, ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করেছে ৫ হাজার ৮৬৪ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম