ঢাকা ১৬ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি সভা লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি, ধ্বংসস্তূপ থেকে টানছেন টাইগারদের বাগদাদে একাধিক বিস্ফোরণের শব্দ হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সারা হয়ে আসছেন মৌ ডিজিটাল সার্ভে কনসালটেন্ট-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীর সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল অর্থনীতি ঋণাত্মক অবস্থায়, ঘুরে দাঁড়াতে লাগবে অন্তত ২ বছর: অর্থমন্ত্রী ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী

আগামীকাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু, থাকছে তিনটি পণ্য

#

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৩,  4:02 PM

news image

আগামীকাল রবিবার (১৩ আগস্ট) থেকে ভর্তুকি মূল্যে তিনটি পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে সরকারি সংস্থা টিসিবি। সারাদেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারীরা চাল, ডাল ও ভোজ্যতেল ভর্তুকি মূল্যে কিনতে পারবেন। শনিবার (১২ আগস্ট) টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসের বিক্রয় কার্যক্রম ঢাকা মহানগরীসহ সারাদেশে শুরু হচ্ছে। টিসিবির কার্ডধারী এক কোটি পরিবার ভর্তুকি মূল্যে চাল, মসুর ডাল ও ভোজ্যতেল কিনতে পারবেন। কার্ডধারীরা নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন। কার্ডধারী একজন ক্রেতা দুই লিটার তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। প্রতি লিটার তেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি হবে। টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির বলেন, খাদ্য অধিদপ্তর টিসিবির ডিলারদের চাহিদা অনুযায়ী চাল দেবে। ডিলাররা সেসব চাল তাদের বিক্রয়কেন্দ্রে নিয়ে কার্ডধারীদের কাছে বিক্রি করবে। এছাড়া শুধুমাত্র উদ্বোধনী ওয়ার্ডে চিনি দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম