ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে গন্তব্যে গেলেন প্রধানমন্ত্রী বৈশ্বিক বিনিয়োগে গঠনমূলক সহযোগিতা করতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৫৫, নিখোঁজ বহু

আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৩,  11:44 AM

news image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করবেন। সেখানে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এরপর গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে তার সফর উপলক্ষে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে সমাধিসৌধ কমপ্লেক্সে শেষ সময়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাধিসৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন ও সমাধিসৌধ কমপ্লেক্সে শোভাবর্ধন করা হয়েছে। মিলাদ মাহফিলের জন্য তৈরি করা হয়েছে মঞ্চ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম