ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

আগামীকাল খোলা থাকবে সব ব্যাংক

#

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২২,  10:01 AM

news image

ঈদ উপলক্ষে ব্যবসা বাণিজ্যে লেনদেন বেশি হওয়ায় সারা দেশে শনিবার সব ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।এ দিন সীমিত লোকবল নিয়ে সারা দেশে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি নির্দেশনা দিয়েছে। সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, ঈদ উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে লেনদেন বেড়েছে। তাই সবার সুবিধার্থে সারা দেশে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।

শনিবার ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ব্যাংক খোলা বেলা আড়াইটা পর্যন্ত। এছাড়া পোশাকশিল্প এলাকায় শুক্র (২৯ এপ্রিল) ও শনিবার (৩০ এপ্রিল) ব্যাংক খোলা থাকবে। দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৯ এপ্রিল শুক্রবার ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য বিকেল ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে ব্যাংক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম