ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

আগামীকাল খুলছে সুপ্রিম কোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২২,  11:47 AM

news image

অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রোববার (৩ এপ্রিল) থেকে সুপ্রিমকোর্ট খুলছে। বিচারপ্রার্থী, আইনজীবী ও সংশ্লিষ্টদের আগমনে আবারও মুখরিত হবে সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট অঙ্গন। নিয়মিতভাবে মামলা পরিচালনার জন্য বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গত বৃহস্পতিবার (৩১ মার্চ) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য ৫০টি বেঞ্চ পুনর্গঠন করে দেন প্রধান বিচারপতি।

গত ৩১ মার্চ এ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৫০টি বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে প্রধান বিচারপতি বলেছেন, ‘আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, আগামী ৩ এপ্রিল রোববার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত বেঞ্চসমূহ গঠন করা হইল।’ পরে ৫০টি বেঞ্চের বিচারপতিদের নামে বিচারিক এখতিয়ারসহ উল্লেখ করা হয়। কাউকে রিট, কাউকে ক্রিমিনাল, কাউকে কোম্পানি বেঞ্চ দেওয়া হয়েছে। গত ২০ মার্চ রোববার থেকে ৩১ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত সুপ্রিম কোর্ট অবকাশকালীন ছুটিতে ছিলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম