ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

আগামীকাল আইপিএল খেলতে দেশ ছাড়বেন লিটন

#

ক্রীড়া প্রতিবেদক

০৮ এপ্রিল, ২০২৩,  11:54 AM

news image

এবারের আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে দারুণ এক উপন্যাস লিখে ফেলা যাবে। সাকিব-লিটনের এনওসি না পাওয়া, মুস্তাফিজের রাজকীয় প্রস্থান, তারকাদের মন্তব্য আর শেষমেশ টুর্নামেন্ট থেকে সাকিবের নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত- সবকিছু মিলিয়ে এক নাটকীয় অবস্থা। তবে সব নাটকের অবসান ঘটিয়ে অবশেষে আইপিএল খেলতে ভারতে পাড়ি দিতে যাচ্ছেন লিটন দাস। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল লিগে এবারই প্রথম সুযোগ পেয়েছেন লিটন। তরুণ এই তারকার সামনে এবার সুযোগ থাকছে নিজেকে মেলে ধরার। তাই তো সাকিবের মতো তিনিও নিজেকে সরিয়ে নেয়ার প্রস্তাব পেলেও সে প্রস্তাবে সাড়া দেননি।

 কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলে দলে টেনেছিল সাকিব আল হাসান ও লিটন দাসকে। তবে পারিবারিক কারণে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন সাকিব আল হাসান। কেকেআর শিবিরে তাই বাংলাদেশি হিসেবে লিটন দাসই সবেধন নীলমণি। আইপিলের চলতি মৌসুমে অংশ নিতে রোববার (৯ এপ্রিল) দেশ ছাড়বেন লিটন। আয়ারল্যান্ড সিরিজের ক্লান্তি সেরে নিয়ে শুরুতে ১০ এপ্রিল যাওয়ার কথা ছিল লিটনের। তবে বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, নির্ধারিত সময়ের একদিন আগেই ভারতে যাচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে ঠিক কয়টার ফ্লাইটে লিটন উড়াল দেবেন তা এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি।  

 আগামীকাল কলকাতা টিমে যোগ দিলে তার পরের দিন তথা ৯ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে কেকেআরের জার্সিতে মাঠে নামার সুযোগ থাকছে লিটনের। এরপর আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ, ১৬ এপ্রিল (মুম্বাই ইন্ডিয়ান্স), ২০ এপ্রিল (দিল্লি ক্যাপিটালস), ২৩ এপ্রিল (চেন্নাই সুপার কিংস), ২৬ এপ্রিল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর) এবং ২৯ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে এভেইলেবল থাকবেন লিটন। এবারের আসরে এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে ১টি করে জয় ও হারের স্বাদ পেয়েছে কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি। পাঞ্জাব কিংসের বিপক্ষে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে হারের পর ইডেন গার্ডেন্সে নিতিশ রানার নেতৃত্বাধীন দলটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারায় ৮১ রানের বড় ব্যবধানে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম