ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে ঢাকা-কক্সবাজার রেলযোগাযোগ শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মে, ২০২৩,  2:29 PM

news image

চলতি বছরের আগষ্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই ঢাকার সঙ্গে কক্সবাজারের রেলযোগাযোগ যুক্ত হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, এখন পর্যন্ত এ প্রকল্পের ৮৪ শতাংশ কাজ শেষ হয়েছে। আর বাকি কাজগুলো দ্রুত শেষ করা হবে। মঙ্গলবার (১৬ মে) কক্সবাজারের ঝিলংজায় দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্পের কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেল প্রকল্পের উদ্বোধন করবেন। আর এটি চালু হলে দেশের পর্যটনখাতে ব্যাপক উন্নয়নসহ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় প্রকল্প পরিচালক মুফিজুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পদস্থ সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে রামু হতে মায়ানমারের নিকটে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম