ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

আখের রসে যেসব রোগ দূর হয়

#

লাইফস্টাইল ডেস্ক

০১ জুন, ২০২৪,  4:46 PM

news image

গরমে শরবত হিসেবে আখের রস সবারই খুব পছন্দের। এসময় এর চাহিদা বহুগুণ বেড়ে যায়। এটি শুধু পিপাসাই মেটায় না, বরং এর ব্যাপক ঔষধি গুণও রয়েছে। যা বেশিরভাগ মানুষই জানেন না। আখের রসের উপকারিতার বিষয়ে ভারতীয় এক বিশেষজ্ঞ বলেন, ডিহাইড্রেশনের সমস্যা এড়াতে আখের রস অত্যন্ত গুরুত্বপূর্ণ পানীয়। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এবং খনিজ যেমন- জিংক, ফসফরাস, পটাসিয়াম ও ক্যালসিয়াম রয়েছে। তিনি বলেন, পুষ্টিগুণে ভরপুর এই আখের রস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কেউ যদি শরীরকে হাইড্রেটেড রাখতে চান তাহলে আখের রস পান করলে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়। এটি খুব অল্প সময়ের মধ্যে ক্লান্তি দূর করে এবং মেজাজ ভালো রাখে।

আখের রস ফ্লবোনয়েড নামক একটি বিশেষ উপাদানের মাত্রা বাড়াতে সাহায্য করে। এই উপাদানটি আপনাকে ক্যানসার থেকে দূরে রাখবে। আখ চিবিয়ে খেলে দাঁতের স্বাস্থ্য ভালো থাকে। এ ছাড়া এতে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করে। আখের রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়। ইউরিনারি ট্র্যাকের সংক্রমণ রুখতে সহায়তা করে আখের রস। গরমে শরীরে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়। পানির অভাবে শরীরের অনেক ক্ষতি হয়।

শরীরে পানিশূন্যতা দূর করতে আখের রস খুবই ভালো। আখের রস দামেও সস্তা এবং সহজলভ্য। শরীরের জন্য উপকারী উপাদানে ভরপুর আখের রস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে। বিশেষজ্ঞ আরো বলেন, যাদের ডায়াবেটিস রয়েছে তাদের আখের রস খুব একটা বেশি খাওয়া ভালো না। কারণ অধিকাংশ সময় আখের রসে অতিরিক্ত পরিমাণে মিষ্টির ভাগ থাকে। এর ফলে ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জন্ডিস রোগীদের ক্ষেত্রে আখের রস এক ঔষধি গুণসম্পন্ন উপাদান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম