ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আকস্মিক বিস্ফোরণে উড়ে গেল বাড়ির দরজা-জানালা, দগ্ধ বাবা-ছেলে

#

নিজস্ব প্রতিনিধি

১৫ এপ্রিল, ২০২৬,  3:06 PM

news image

বরিশাল নগরীর একটি আবাসিক এলাকার বহুতল ভবনের নিচতলায় বিকট বিস্ফোরণে ফ্ল্যাটের দরজা-জানালা উড়ে যায়। এ ঘটনায় বাবা ও ছেলে দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। বুধবার (১৫ এপ্রিল) সকালে নগরীর দরগাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মানিক (বাবা) ও মৃদুল (ছেলে)। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি ঘরে হিন্দু সম্প্রদায়ের একটি পরিবার বসবাস করতো। সেখানে বাবা, মা ও ছেলে তিন জন থাকতেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে রান্না শেষ করে ডিউটির জন্য ওই নারী অফিসে যান। এসময় তিনি গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে যান। পরে সকালে উঠে গৃহকর্তা গ্যাসের চুলা বন্ধ করতে গেলে বিকট শব্দে সবকিছু ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। স্থানীয়রা জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোর‌ণ হয়ে পুরো ঘরের মালামাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এদিকে সেদিকে ছিটিকে পড়ে। এতে ঘরের দরজা জানালাও ভেঙে চুরমার হয়ে গেছে। এমনকি পার্শ্ববর্তী একটি ফ্ল্যাটের দরজা জানালাও ভেঙে ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া অগ্নিদগ্ধ অবস্থায় বাবা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জানা যাবে যে কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ক্ষয়ক্ষতি নির্ধারণ করা না গেলেও বাসার মালামাল সবকিছু নষ্ট হয়েছে। তিনি বলেন, অগ্নিকাণ্ডে ছেলে মৃদুল কম ক্ষতিগ্রস্ত হলেও বাবা মানিক বেশি আহত হয়েছেন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম