ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

আওয়ামী লীগ পালানোর দল নয়: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২৪,  1:55 PM

news image

আওয়ামী লীগ পালানোর দল নয় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১৩ মে) ধানমন্ডিতে দলটির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ পালানোর দল নয়। আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার ইতিহাস নেই। আন্দোলনের নামে আবার সন্ত্রাস শুরু করলে বিএনপিকে ২৮ অক্টোবরের মতো পালাতে হবে। তিনি বলেন, বিএনপির নেতিবাচক রাজনীতিই তাদের নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট। সেতুমন্ত্রী বলেন, বিদেশ থেকে কেউ এসে বিএনপিকে চাঙা করবে এমন পরিস্থিতি এখন বিশ্বে নেই। মার্কিন প্রেসিডেন্টের কথা ইসরায়েলই শোনে না। আর যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার তারা কাকে ভয় পাবে? যারা বাংলাদেশে এসে দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম