ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

আওয়ামী লীগ চায় সামনের জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হোক

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর, ২০২২,  10:10 PM

news image

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার চায় আগামী নির্বাচন একটি অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক। যা কোনভাবেই ২০১৪ বা ১৮ সালের মতো না। সোমবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে নিজের দপ্তরে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, বিএনপি দীর্ঘদিন জনগণের কাছ থেকে দূরে থাকায় তাদের মধ্যে নির্বাচন নিয়ে ভীতি তৈরি হয়েছে। কিন্তু আওয়ামী লীগ শক্তিশালী দল। ওয়াকওভার চাই না, খেলে জিততে চাই। তিনি আরও বলেন, আওয়ামী লীগ চায় সামনের জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। কিন্তু বিএনপির নির্বাচন নিয়ে যে ভীতি তা দূর করার দায়িত্ব সরকারের না। মন্ত্রী আরও বলেন, বিএনপির অপরাজনীতি মোকাবিলা করাই এখন সরকারের সামনের দিনগুলোতে বড় চ্যালেঞ্জ। কিন্তু সরকার তা শক্তভাবে মোকাবিলা করতে পারবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম