ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

আওয়ামী লীগের যৌথ সভা আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৩,  4:30 PM

news image

আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের মুলতবি সভা আজ শনিবার অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা ডাকা হয়েছে। শুক্রবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সভায় উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন। গত ৭ জানুয়ারি আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম সভা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়। রীতি অনুসারে সেখানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বক্তব্য দেন এবং সভা মুলতবি ঘোষণা করেন। আজ সেই মুলতবি সভা হবে। যৌথ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম