ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগের প্রচারণায় ডাকলে যাবেন বর্ষা

#

২৪ মে, ২০২৩,  4:37 PM

news image

আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় ডাকা হলে তাতে যোগ দেবেন বলে জানিয়েছেন অভিনেত্রী বর্ষা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বর্ষা বলেন, “বর্তমানে আমাদের দেশে দুইটা দল। আওয়ামী লীগ এবং বিএনপি। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ থেকে যদি আমাকে বলা হয়, আমাদের কোথাও কোনও একটি জায়গায় আপনাকে একটু প্রচারণা করতে হবে, আপনাকে আসতে হবে। সো তখন একজন সেলিব্রেটি হিসেবে আমি যেতেই পারি।” চলতি বছরই মুক্তি পাবে বর্ষা অভিনীত ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমা। ব্যক্তিজীবনের নেত্রী হওয়ার ইচ্ছে আছে কি না? এমন প্রশ্নে বর্ষা বলেছেন, “মাঝে মাঝে তো ইচ্ছে করেই যে আমিও নেত্রী হই। সমাজের মানুষদের একটু সেবা করি। আমাদের দেশে হাজার হাজার মেয়ে পলিটিসিয়ান রয়েছে।” তিনি আরও বলেন, “সবচাইতে বড় কথা হলো, আমাদের দেশের যিনি মুকুট, মধ্যমণি যিনি, আমাদের প্রধানমন্ত্রীও একজন নারী। তাকে দেখে অনেক ভালো লাগে। যখন সে দেশ, সমাজ, নারী ও শিশুদের নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলেন। তখন মনে হয়, আমিও বাংলাদেশের রাজনীতি অঙ্গনের কোথাও ছোট্ট একটি জায়গায় থেকেও যদি সমাজের জন্য কিছু করতে পারতাম, তাহলে ভীষণ ভালো লাগত। আবার অনেক সময় অনেক ইস্যু থাকে যে দুর্নাম হয়। তখন মনে হয়, যেটা আমি করিনি, সেটা দেখা যাবে আমার ঘাড়েই আসবে। কিন্তু ইচ্ছা আছে, দেখা যাক।” বর্তমানে তারকাদের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার ব্যাপারে বর্ষার ভাষ্য, “এটা দেশের জন্য করা ভালো। যে দল দেশের জন্য ভালো করবে, সেই জায়গায় যাওয়া উচিত। আমার যদি এমন মনেই হয় যে আমি গেলে অনেক ধরনের কথা হবে, তাহলে আমি সেখানে যাব না। এটা যার যার ব্যক্তিগত ইচ্ছার ওপরে নির্ভর করে।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম