ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘বাতিল’ হালের কাছে ২-০ গোলে হার, ম্যানইউর মৌসুম শুরুতেই ধাক্কা ‘আল্লাহর বান্দা’ পরিচয় সবচেয়ে মর্যাদার আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ

আওয়ামী লীগের নতুন কমিটি নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০২৩,  2:00 PM

news image

আওয়ামী লীগের নতুন কমিটি নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কমিটির সদস্যদের নিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এর আগে শুক্রবার দুই দিনের ব্যক্তিগত সফরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টার দিকে সড়কপথে পদ্মা সেতু হয়ে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি। দুই দিনের সফরের শেষ দিনে তিনি আজ গোপালগঞ্জে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকার প্রধান। এরপর, দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় অংশ নেবেন সরকারপ্রধান। দুপুর ২টায় আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কমিটি এবং উপদেষ্টা পরিষদের যৌথ সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৪টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম