ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

আওয়ামী লীগের কাউন্সল অধিবেশন শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২২,  3:56 PM

news image

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অর্থাৎ কাউন্সল অধিবেশন শুরু হয়েছে ৷ শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ অধিবেশন শুরু হয়৷ এ কাউন্সল অধিবেশনে সভাপতিত্ব করছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ অধিবেশনে প্রত্যেক বিভাগ থেকে দলের একজন করে নেতা বক্তব্য রাখছেন। কাউন্সল অধিবেশনে দলের নেতৃত্ব নির্বাচন অর্থাৎ নতুন কেন্দ্রীয় কমিটি (কার্যনির্বাহী সংসদ) নির্বাচন হবে ৷ এর আগে পুরোনো কমিটি বিলুপ্ত করে তিন সদস্যের নির্বাচন কমিশনের নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে ৷ এই নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। কমিশনের অন্য দুই সদস্য হলেন- মশিউর রহমান ও সাহাবুদ্দিন চুপ্পু। এ অধিবেষণে ৭ হাজার কাউন্সিলর অংশ নিচ্ছেন ৷ সকাল সড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এ অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতির বক্তব্যের পর দুপুরের খাবারের বিরতি দেওয়া হয় ৷

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম