ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আওয়ামী লীগের অবস্থান জনগণের বিরুদ্ধে নয়, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০২২,  2:05 PM

news image

গত কিছুদিন ধরে চলা অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু নাশকতার তথ্য পেয়েছে গোয়েন্দারা এমনটায় জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা এমনটি করছে তাদেরকে সেই আগুনেই পুড়তে হবে। রোববার (১২ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মাঠে মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মির্জা ফখরুলের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাজপথের মানুষ। রাজপথেই থাকবে। রাজপথ ছাড়বে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের অবস্থান জনগণের বিরুদ্ধে নয়, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে। তিনি বলেন, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে বিএনপির পরিণতি ভালো হবে না। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম