ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: বিজিবি মহাপরিচালক স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি ভোটের দিন বন্ধ থাকবে যেসব সেবা

আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২৩,  3:39 PM

news image

রাজধানীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। এতে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন। বুধবার (১২ জুলাই) দুপুর ৩টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে এই সমাবেশ শুরু হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে এই সমাবেশে বক্তব্য রাখবেন। এদিন দুপুরে সমাবেশ শুরু হওয়ার আগেই বৃষ্টি শুরু হয়। নেতাকর্মীরা বৃষ্টি অপেক্ষা করেই সমাবেশ স্থলে অবস্থান করছেন। আওয়ামী লীগের এই শান্তি সমাবেশে দলটির অনেক জ্যেষ্ঠ নেতা অংশ নিয়েছেন। সমাবেশ শুরুর অনেক আগেই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভাপতি জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম এমপি, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন ও শাহাবুদ্দিন ফরাজী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র, যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল প্রমুখ উপস্থিত হন। তারা অনেকে বক্তব্য রাখেন। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি। আর সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি। এর আগে, সকাল থেকেই ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসা শুরু করেন। সমাবেশে আগত আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে শান্তি সমাবেশের ব্যানার-ফেস্টুন চোখে পড়ে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম