ঢাকা ২৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপি নজরুলের নতুন ভিডিও ভাইরাল ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা, সূচি প্রকাশ দুই শ্রমিকের মারামারি থামাতে গিয়ে সহকর্মী নিহত প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় আরও ৬ মাস বাড়ল রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী পাত্তা পাচ্ছে না মোদির বিশেষ ঘোষণা, পদত্যাগই চাইছে ‘তেলাপোকা পার্টি’ চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচির প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর

আওয়ামী লীগের আমলে সাংবাদিকরা বেশি নির্যাতিত: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২৩,  2:15 PM

news image

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সাংবাদিক ও গণমাধ্যম হলো গণতন্ত্রের সবচেয়ে বড় চালিকা শক্তি। তারাই আজকে অনেকে নির্যাতিত নিপীড়িত হয়েছেন। অনেকে জেলখানায় গেছেন বিনা কারণে, বিনা দোষে। অনেক সাংবাদিক মাসের পর জেল খেটেছেন।’ সোমবার দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দিনকাল ইউনিট আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল এক সভায় বলেছেন- তিনি নাকি গরিব মানুষ। তার সম্পদ নেই। তিনি আর কত মিথ্যা কথা বলবেন? কত বিভ্রান্ত করবেন। তাহলে এই যে সুধা সদন প্রাচীর দিয়ে রেখেছেন সেটি কার?’ এসময় অবিলম্বে দৈনিক দিনকাল, দিগন্ত টিভিসহ বন্ধ সব গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানান বিএনপির এই নেতা।  দৈনিক দিনকাল সহ বন্ধ সব গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) দিনকাল ইউনিট। ডিইউজের সহ-সভাপতি রাশেদুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাঈদ খানের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মৎস্যজীবী দলের মো. আবদুর রহিম, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, এমএ আজিজ, এম আবদুল্লাহ, নুরুল আমিন রোকন, সৈয়দ আবদাল আহমদ, আমিরুল ইসলাম কাগজী, কাদের গণি চৌধুরী, শহীদুল ইসলাম, এম খুরশিদ আলম, এলাহী নেওয়াজ খান সাজু, মোদাব্বের হোসেন, মহিউদ্দিন খান মোহন, সাংবাদিক নেতা বাছির জামাল, শাহনেওয়াজ সাজু, দিদারুল আলম প্রমুখ। এসময় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম