ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

আইসিসির মাসসেরা ক্রিকেটার সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০২৩,  11:10 AM

news image

আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে হটিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার নিজের করে নিয়েছেন টাইগার অধিনায়ক। প্রথমবার তিনি এই পুরস্কার পেয়েছিলেন ২০২১ সালের জুলাইয়ে। আজ নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে সাকিবকে মাস সেরা হিসেবে ঘোষণা করে আইসিসি। মার্চে সব মিলিয়ে ১২ ম্যাচ খেলে ৩৫৩ রান ও ১৫ উইকেট নিয়ে এই পুরস্কার নিজের করে নেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক। মার্চ মাসজুড়ে পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৭১ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এছাড়া বল হাতেও আলো ছড়িয়েছেন তিনি। নিয়েছেন ৪ উইকেট; হয়েছেন ম্যাচসেরাও। পরবর্তীতে টি-টোয়েন্টি সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করে টাইগাররা। সেখানে অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি সাকিব উইকেট পান তিন ম্যাচের সবগুলোতেই। ইংল্যান্ডের বিপক্ষে সেই ফর্ম আয়ারল্যান্ড সিরিজেও টেনে আনেন সাকিব। প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী ৯৩ রানের ইনিংস খেলেন তিনি। তারপর টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো শিকার করেন ৫ উইকেট। এর আগে ব্যাট হাতে ২৪ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম