ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিটি অ্যাক্টে মামলা হলেই সাংবাদিক গ্রেপ্তার নয়: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২১,  8:47 PM

news image

ডিজিটাল সিকিউরিটি আইনে (আইসিটি অ্যাক্ট) মামলা হওয়ার সঙ্গে সঙ্গে যাতে সাংবাদিকদের গ্রেপ্তার করা না হয় সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আনিসুল হক বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলেই যাতে তাৎক্ষণিক গ্রেপ্তার করা না হয়, বিষয়টি তাকে বলেছি। তিনিও এতে সায় দিয়েছেন। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে কঠোর হচ্ছি আমরা। ভবিষ্যতে যারা এর অপব্যবহার করবেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করছি। এসময় তিনি দাবি করেন, বাক স্বাধীনতা বা সংবাদপত্রের স্বাধীনতা হরণের জন্য এ আইন করা হয়নি। এই আইনে মামলা নেওয়া হবে কি না, সেটা এর আগে যাচাই করতে হবে। সন্তুষ্ট হলে পরে মামলা নেওয়া যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম