ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

আইসিইউ থেকে কেবিনে নুর, স্বাস্থ্যের উন্নতি হচ্ছে

#

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২৫,  1:57 PM

news image

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আইসিইউ থেকে কেবিন নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও বলেন, নুরের নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি ঠিক হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। আর চোখের মধ্যে রক্তজমাট যেতে হতে ১ থেকে ২ সপ্তাহ লাগতে পারে। আসাদুজ্জামান বলেন, বিভাগীয় প্রধানরা নুরকে সার্বক্ষণিক দেখছেন। তাকে নরমাল খাবার খেতে বলা হয়েছে। তবে তিনি খাবার খাওয়ার সময় ব্যাথা পাচ্ছেন। এটিও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এর আগে, গত ৩০ আগস্ট রাত ৯টার দিকে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুর। ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা। এ ঘটনার পরই দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। অন্তর্বর্তী সরকারসহ দেশের প্রায় সব দল নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে নুরের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন। একইসঙ্গে প্রধান উপদেষ্টা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম