ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

আইসিইউতে ফারুকী, দোয়া চাইলেন তিশা

#

বিনোদন প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০২৪,  5:14 PM

news image

দর্শকনন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় অ্যানজিওগ্রাম করার সিদ্ধান্ত নেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক। অ্যানজিওগ্রাম করে ফারুকীর ব্রেন স্ট্রোকের বিষয়টি নিশ্চিত করা হয়। অ্যানজিওগ্রামের রিপোর্টে ব্রেন স্ট্রোক আসায় ফারুকীকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানান ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিশা লেখেন, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল অ্যানজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’ দীর্ঘ ২৫ বছর ধরে সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত ফারুকী। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ সহ আরও অনেক। কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো সেটিতে অভিনয় করেন তিনি। যেখানে তার সঙ্গে দেখা মিলেছে তিশার। এখানে ফারুকীর অভিনয়ও বেশ প্রশংসা কুড়িয়েছে। ২০১০ সালের ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা। তাদের সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে এক মেয়ে আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম