ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

আইফোন ও অ্যাপল ডিভাইসে রাশিয়ার নিষেধাজ্ঞা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই, ২০২৩,  4:30 PM

news image

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আমেরিকায় তৈরি আইফোনসহ অন্যান্য অ্যাপল পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। আমেরিকার এই প্রযুক্তি কোম্পানির সাথে বাণিজ্য বৃদ্ধি পাওয়ায় গুপ্তচরবৃত্তির উদ্বেগ তীব্রতর হয়েছে। ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করছে:সোমবার থেকে ব্যবসায়িক কর্মকাণ্ডে যেকোনও ধরনের আইফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রাশিয়ার ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রযুক্তি সংস্থা রুশ-টেক জানিয়েছে, মার্কিন নির্মিত আইফোন এবং অন্যান্য অ্যাপল পণ্য ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশনা অনুসরণ করা হবে। ইতোমধ্যেই একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে। রাশিয়ার গুরুত্বপূর্ণ অফিস-আদালতে আইফোন মোবাইল, আইপ্যাড ট্যাবলেটসহ অন্যান্য অ্যাপল ডিভাইসের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনা থেকে প্রমাণ হয় সেদেশের ফেডারেল সিকিউরিটি সার্ভিস মার্কিন গোয়েন্দা সংস্থার ক্রমবর্ধমান গুপ্তচরবৃত্তির ব্যাপারে খুবই উদ্বিগ্ন। এই ডিভাইসগুলোর মাধ্যমে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো অনুপ্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, অ্যাপল ইনসাইডার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম