ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

আইপিএল: দ্বিতীয় দিনও অবিক্রীত সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  2:38 AM

news image

প্রথম দিন নিলামে নাম ‍উঠলেও সাকিব আল হাসানকে আইপিএলের কোনো দল কেনেনি। দ্বিতীয় দিনও অবিক্রীত রইলেন তিনি। প্রথম দিন ২ কোটি রুপিতে নিলামে নাম উঠেছিল সাকিবের। দ্বিতীয় দিনও একই ভিত্তিমূল্যে তাকে নিলামে ওঠানো হয়। তবে এদিনও আগের দিনের মতো তাকে কেনার জন্য কোনো দল বিড করেনি। আইপিএলের নিলামের দ্বিতীয় দিন দুপুর ১টা পর্যন্ত দামি অলাউন্ডারদের মধ্যে সবার শীর্ষে রইলেন লিভিংস্টোন। ইংল্যান্ডের এ তারকা জায়গা করে নিয়েছেন প্রথম স্থান। তাকে ১১ কোটি ৫০ লাখ রুপি দিয়ে কিনেছে পাঞ্জাব কিংস। নিলামের প্রথম দিন শ্রীলঙ্কার হাসারাঙ্গাকে ১০ কোটি ৭৫ লাখে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভিত্তিমূল্যে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার দাম ধরা হয়েছিল এক কোটি রুপি।

তবে শেষ পর্যন্ত তাকে কিনতে ১০ কোটি ৭৫ লাখ রুপি খসাতে হয় বেঙ্গালুরুকে। আগের দিন ইংল্যান্ডের জেসন রয় ২ কোটিতে পেলেন গুজরাটকে। ডোয়াইন ব্রাভো গেলেন তার পুরনো দলেই। চেন্নাই তাকে কিনেছে ৪ কোটি ৪০ লাখ রুপিতে। নিতিশ রানা ৮ কোটিতে বিক্রি হয়েছেন আগের ক্লাব কলকাতা নাইট রাইডার্সে। ৮ কোটি ৭৫ লাখ রুপিতে জেসন হোল্ডারকে নিয়েছে লখনৌ। শনিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হয় ২০২২ আসরের মেগা নিলাম। প্রথম দিন শুরুতেই নিলামে নাম উঠেছিল শিখর ধাওয়ানের। দ্বিতীয় দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রামকে ২ কোটি ৬০ লাখ রুপিতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম দিনের শুরুতেই নিলামে উঠেছিল শিখর ধাওয়ানের নাম। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি। এবার তাকে আর ধরে রাখেনি তারা। তাকে এ আসরে ৮ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছে পাঞ্জাব কিংস। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের দ্বিতীয় বিক্রীত নাম রবিচন্দ্রন অশ্বিন। তারও ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। এবার ৫ কোটি রুপিতে তিনি গেছেন রাজস্থান রয়্যালসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম