ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আইপিএলে খেলা হচ্ছে না মুস্তাফিজের

#

ক্রীড়া প্রতিবেদক

০৩ জানুয়ারি, ২০২৬,  12:19 PM

news image

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে খেলাতে পারবে না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কেকেআরকে তাদের স্কোয়াড থেকে মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এএনআইকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বর্তমান সামগ্রিক পরিস্থিতির কারণে বোর্ড কেকেআরকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।” ফলে রেকর্ড দামে দলে ভিড়ানো মুস্তাফিজ এবারের আইপিএলে অংশ নিতে পারছেন না। তবে কেকেআর চাইলে মুস্তাফিজের পরিবর্তে অন্য খেলোয়াড়কে দলে নেওয়ার অনুমতি দেওয়া হবে। বিশেষজ্ঞদের ধারণা, আন্তর্জাতিক পর্যায়ে সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে বিসিসিআই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে আসন্ন আইপিএলে কেকেআরের বোলিং আক্রমণে বড় পরিবর্তন দেখা দিতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম