ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আইপিএলে এক মৌসুমে বাটলারের চতুর্থ শতরান

#

স্পোর্টস ডেস্ক

২৮ মে, ২০২২,  10:19 AM

news image

ফের শতরান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে শতরান করলেন জস বাটলার। এ বারের আইপিএলে চারটি শতরান হয়ে গেল তার। ২০১৬ সালে আইপিএলে চারটি শতরান ছিল বিরাট কোহলির। শুক্রবার রাতে তার দলের বিরুদ্ধেই চতুর্থ শতরান করলেন বাটলার। ছুঁলেন বিরাটকে। শুক্রবার ৬০ বলে অপরাজিত ১০৬ রান করেন বাটলার। তার ইনিংস সাজানো ছিল ১০টি চার এবং ছয়টি ছয় দিয়ে। এর আগে এ বারের আইপিএলে মুম্বাইয়ের বিরুদ্ধে দু’টি এবং কলকাতার বিরুদ্ধে একটি শতরান করেছিলেন বাটলার। চতুর্থটি এল বেঙ্গালুরুর বিরুদ্ধে।

এ বারের আইপিএলে এখন পর্যন্ত বাটলারের সংগ্রহ ৮২৪ রান। ২০১৬ সালে বিরাট করেছিলেন ৯৭৩ রান। সেটাই আইপিএলে এক মৌসুমে সব থেকে বেশি রান। এই রেকর্ড ভাঙতে হলে বাটলারকে ফাইনালে ১৫০ রান করতে হবে। যে বিধ্বংসী মেজাজে তিনি রয়েছেন, তাতে গুজরাট টাইটান্সের বোলারদেরও সতর্ক থাকতে হবে। চলতি আইপিএলে বিরাটের ব্যাটে যদিও রান ছিল না। ১৬ ম্যাচে তার সংগ্রহ মাত্র ৩৪১ রান। গড় ২২.৭৩। মাত্র দু’টি অর্ধশতরান এসেছে তার ব্যাট থেকে। সেই বিরাট মাঠে দাঁড়িয়ে থাকলেন। তার সামনেই ম্যাচ জেতানো শতরান করলেন বাটলার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম