ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

আইপিএলের নিলামে বাংলাদেশের তিন পেসার

#

স্পোর্টস ডেস্ক

১২ ডিসেম্বর, ২০২৩,  5:07 PM

news image

আইপিএলের নতুন মৌসুমের জন্য নিলামে চূড়ান্ত তালিকায় আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। বাংলাদেশ থেকে কেবল তিন পেসারই সুযোগ পেয়েছেন এতে। আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনায় অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। যেখানে নাম লিখিয়েছেন ৩৩৩ জন ক্রিকেটার। তবে দল পাবেন কেবল ৭৭ জন। এর মধ্যে সর্বোচ্চ ৩০ জন বিদেশি ক্রিকেটারের দল পাওয়ার সুযোগ আছে। নিলামে ২৩ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ২ কোটি রুপি। তাদের মধ্যে একজন মুস্তাফিজুর রহমান। গত দুই মৌসুম ধরে রাখলেও বাঁহাতি এই পেসারকে এবার ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটাল। এছাড়া তাসকিন ৭৫ লাখ ও শরিফুলের  ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম