ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর পরকীয়ার অভিযোগে নারী-পুরুষকে গাছে বেঁধে মারধর যুক্তরাষ্ট্রে বদলে যেতে পারে ইনস্টাগ্রাম ও ফেসবুক? যা জানা গেল অ্যাডহক কমিটি গঠনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মহাসড়ক অবরোধ হরমুজ প্রণালি ও যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক-ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার দল ঘোষণা, বাদ ওয়েদারাল্ড বিশ্বনবী (সা.)-এর শাফাআত কী ও কার জন্য বাংলাদেশকে নিয়ে আমার ধারণা ভুল ছিল: ডি ভিলিয়ার্স

আইন অনুযায়ী শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়: ইসি আনোয়ারুল

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২৫,  12:48 PM

news image

সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ইসি বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান করতে কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখছি না। ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না। এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ, কোনো অন্যায়ের প্রতি মাথানত করবে না। নির্বাচন কমিশন শুধু আইনের কাছে জবাবদিহি করবে, কোনো ব্যক্তি-গোষ্ঠি বা দলের কাছে নয়।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমসহ প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম