ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আইনের মিথ্যা দোহাই দিয়ে বেগম জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না সরকার

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২১,  6:34 PM

news image

বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ইস্যু নিয়ে সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, আইনের ধারাতেই এই সুযোগ দেওয়া সম্ভব। বেগম জিয়ার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বিএনপি চেয়ারপারসনকে বিদেশে চিকিৎসার দাবিতে বিভিন্ন জেলায় সমাবেশে অংশ নিয়ে নেতারা একথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জে বিএনপি আয়োজিত সমাবেশ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর একটায় শুরু হওয়ার কথা থাকলেও ১১টার পর থেকেই জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। অংশ নেন জেলা নেতৃবৃন্দ ছাড়াও কেন্দ্রীয় নেতারা। প্রধান অতিথি হিসেবে সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন,

আইনের মিথ্যা দোহাই দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে বেগম জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না সরকার।ফখরুল ইসলাম বলেন, তারা যেসব কথা বলছেন সব মিথ্যা কথা, প্রতারণা। আজকে আইন আছে, সেই আইনের ৪০১ ধারায় বলা আছে বিদেশে চিকিৎসা নিতে পারবে। যদি খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দেওয়া হয়, যদি কোনো কিছু ঘটে তার সব দায় দায়িত্ব আওয়ামী সরকার নিতে হবে। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ প্রসঙ্গে কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল। ক্ষমতাসীনদের পদত্যাগ দাবি করেন তিনি। তিনি বলেন, আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সংলাপ অর্থহীন, এই সংলাপে এ সঙ্কট কোনোদিন সমাধান হবে না, গণতন্ত্রের সমাধান হবে না, জনগণের ভোটের অধিকার ফিরে আসবে না কারণ, সমস্যা সরকারের। তাই টালাবাহানা বাদ দিয়ে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। গত ১৩ নভেম্বর বেগম জিয়া হাসপাতালে ভর্তির পরপরই গত ২২ ডিসেম্বর থেকে দ্বিতীয় দফায় সারা দেশের সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম