ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

আইটেম গানে ভিন্ন রূপে পূজা

#

বিনোদন ডেস্ক

১৫ মার্চ, ২০২৩,  4:52 PM

news image

‘আমি যে ফুলটুসি, ডিমান্ড আমার বেশি, কাছে এলে দেখাবো আমি কতটা দেশি’ এমনই কথামালার আইটেম গান প্রকাশ হয়েছে। এতে ঠোঁট মিলিয়েছেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরী। এই গানে পূজার উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। একটি ওটিটি প্লাটফর্মের অরিজিনাল ফিল্ম ‘পরি’তে এই আইটেম গানটি ব্যবহার করা হয়েছে। গানের মূল শিরোনাম ‘এক দুই তিন’। আদ্রিজা ব্যানার্জির গাওয়া গানটিতে পূজাকে দেখা গেছে গ্ল্যামারাস পার্টি লুকে ক্লায়েন্টদের মনোরঞ্জন করতে।

‘পরি’ ফিল্মের একটি গুরুত্বপূর্ণ সময়ে গানটি দেখানো হয়। অধ্যয়ন ধারার কথা, সুর ও সঙ্গীতে গানটির চিত্রায়ন করেছেন রাজু রাজ ও বিদ্রোহী দীপন। ‘পরি’র গল্প এগিয়েছে এভাবে, পাচারকারীদের খপ্পড়ে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশী মেয়ে। ফিরে আসতে চায় দেশে। কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক সেলিব্রেটি অভিনেতা। কিন্তু পর্দার এই নামী অভিনেতা কি সত্যিই হতে পারবে বাস্তব জীবনের নায়ক হতে? ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে পূজার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ‘পরি’র চিত্রনাট্য করেছেন রায়হান খান। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়াসহ অনেকে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম