ঢাকা ২৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

আইএস প্রধানকে হত্যা করল যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ ফেব্রুয়ারি, ২০২২,  8:35 PM

news image

সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে মার্কিন বিশেষ বাহিনীর এক অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরেইশি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। বাইডেনের এক বিবৃতিতে বলা হয়, আমাদের সশস্ত্র বাহিনীর দক্ষতা ও সাহসিকতাকে ধন্যবাদ জানাই। আমরা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরেশিকে হত্যা করেছি। যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা মার্কিন গণমাধ্যমকে জানিয়েছে, কুরেশি একটি বোমার বিস্ফোরণ ঘটালে তিনি ও তার পরিবারের সদস্যরা নিহত হন। সিরিয়ার ফার্স্ট রেসপন্ডাররা জানিয়েছে, ওই অভিযানের পর তারা ১৩ জনের মরদেহ পেয়েছেন। তাদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। তুরস্কের সীমান্তের কাছাকাছি উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশের বিরোধী অধিকৃত আতমেহ শহরে অবতরণ করে বেশ কয়েকটি মার্কিন হেলিকপ্টার। বুধবার মাঝ রাতের কাছাকাছি এই অভিযান পরিচালনা করে মার্কিন বাহিনী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম