ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

আইএস এখনও ইরাকের জন্য হুমকি : মার্কিন রাষ্ট্রদূত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ মার্চ, ২০২৪,  4:40 PM

news image

ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অ্যালিনা রোমানোস্কি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আইএস এখনও ইরাকে হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, আইএসকে পুরোপুরি পরাজিত করতে ইরাকের সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের কাজ শেষ হয়নি। প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানিসহ সিনিয়র ইরাকি রাজনীতিবিদরা বারবার বলেছেন, গোষ্ঠীটি ইরাকে আর হুমকি নয় এবং জোটের প্রয়োজন নেই। যদিও এর সহযোগীরা বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে। বাগদাদে মার্কিন দূতাবাসে রোমানোভস্কি বলেন, আমরা উভয়ই মূল্যায়ন করি আইএসআইএস এখনও এখানে একটি হুমকি। যদিও হুমকি অনেক, অনেক হ্রাস পেয়েছে, তবে তা সত্ত্বেও আমাদের কাজ মূলত শেষ হয়নি। ইরাকি বাহিনী আইএসআইএসের স্থায়ী পরাজয় অব্যাহত রাখতে পারে তা আমরা নিশ্চিত করতে চাই। শুক্রবার মস্কোর কাছে একটি রক কনসার্টে হামলায় আইএসআইএস-কে দায় স্বীকার করার পর তিনি এ কথা বলেন। তিনি বলেন, এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, আইএসআইএস একটি সাধারণ সন্ত্রাসী শত্রু যাকে সর্বত্র পরাজিত করতে হবে। রাষ্ট্রদূত বলেন, এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরাক একটি শক্তিশালী দ্বিপাক্ষিক মার্কিন-ইরাক নিরাপত্তা অংশীদারিত্বের ভবিষ্যত গঠনের জন্য একসঙ্গে কাজ করাসহ আইএসআইএসের স্থায়ী পরাজয় নিশ্চিত করার প্রতিশ্রুতিবদ্ধ। গত সপ্তাহে আফগানিস্তানে আইএসআইএস-কে দ্বারা পরিচালিত একটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিনজন মারা যায় এবং জানুয়ারিতে তারা ইরানে একটি জোড়া আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম