ঢাকা ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে নিরাপদ দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান নির্বাচনের আগে পদোন্নতি পেলেন পুলিশের ১৫৩ কর্মকর্তা ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের ৮১ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার ১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল মধ্যরাতে শুরু হচ্ছে মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি সাদিক কায়েমের

আইএমএফের শর্ত পূরণে প্রয়োজনীয় সবকিছু করছে সরকার: অর্থ উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২৫,  2:08 PM

news image

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণচুক্তির চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থছাড় পাওয়ার জন্য তাদের দেওয়া শর্ত পূরণে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সবকিছু করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (৬ এপ্রিল) ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফের চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ পাওয়ার ক্ষেত্রে আশাবাদী বাংলাদেশ। ঋণ পাওয়ার জন্য তাদের শর্ত পূরণে যা যা করা দরকার, সব করছে সরকার।বৈঠকের বিষয়ে তিনি বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে বলে বৈঠকে জানিয়েছে আইএফএফ। তাদের মতে, বাংলাদেশের অর্থনীতি সঠিক পথেই রয়েছে। ২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের একটি ঋণচুক্তি করে বাংলাদেশ।

একই বছরের ফেব্রুয়ারিতে এ ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার পায় তৎকালীন সরকার। পরে ওই বছরেরই ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ১০ লাখ ডলার এবং ২০২৪ সালের জুনে তৃতীয় কিস্তির ১১৫ কোটি ডলার ছাড় করে আইএমএফ। মোট তিন কিস্তিতে বাংলাদেশ ২৩১ কোটি ডলার পেলেও এখনও বাকি রয়েছে ২৩৯ কোটি ডলার। এরপর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার।

এর মাঝেই ঋণের পরবর্তী কিস্তির অর্থছাড় আর আইএমএফের জুড়ে দেওয়া শর্ত নিয়ে দেখা দেয় জটিলতা। অন্তর্বর্তী সরকারের ৮ মাসে বাকি ঋণের অর্থছাড়ের বিষয়টি দুই দফায় পেছালেও আগামী জুনেই চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে পাওয়ার আশা করছে সরকার। মূলত, সেই ঋণের শর্ত পর্যালোচনার জন্যই ঢাকায় পা রেখেছে আইএমএফের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল, যার নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির গবেষণা শাখার উন্নয়ন সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ক্রিস পাপাজর্জিও। সফরসূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সফর শেষ করবে আইএমএফের প্রতিনিধিদলটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম