ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, ভাড়া বেশী নেয়ায় সড়ক অবরোধ সন্দ্বীপে বিএনপি প্রার্থীর ১৪ দফা নির্বাচনী অঙ্গীকার ঘোষণা পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে: মির্জা ফখরুল নির্বাচন উপলক্ষে টাকা বিতরণ করলে কঠোর শাস্তি পরাজয়ের মুখে টাকা দিয়ে ভোট কিনছে একটি দল : বিএনপি সম্মিলিত ৫ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত নিয়ে যা বললেন উপদেষ্টা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী

আ'লীগ গণতন্ত্রের কথা বললে হাস্যকর মনে হয়: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২২,  12:52 PM

news image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়মী লীগ যখন গণতন্ত্রের কথা বলে তখন সেটা জনগণ ও আমাদের কাছে হাস্যকর মনে হয়। আওয়ামী লীগের সরকার পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে পড়েছে আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। জনগণ থেকে এই সরকার সম্পূর্ণ বিছিন্ন হয়ে গেছে। তাই সরকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলেই তাকে জেলে নেওয়া হয়। এর প্রমাণ কলাবাগানের মা ও ছেলে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে, এই সরকার কতটা সৈরাচার।’ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন,

‘আর্ন্তজাতিক ভাবে আওয়ামী লীগ এখন চিহ্নিত সৈরতন্ত্র। বিভিন্ন দেশ ইতোমধ্যে আওয়ামী লীগ সরকারকে সৈরাচারী দল হিসেবে চিহ্নিত করেছে। আর দেশের মানুষ নিজেরাই টের পাচ্ছে যে তারা একটি ফ্যাসিবাদ সরকারের আওতায় রয়েছে।’আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এই সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের প্রশ্রয়ে এখন মানুষের মানবাধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে এবং আইনের শাষন বলতে দেশে কিছু নেই। এটার প্রমাণ হচ্ছে ঢাকা কলেজ ও নিউ মার্কেটের হামলা। পত্রপত্রিকায় আসলো- হামলায় জড়িত আওয়ামী লীগ, আর মামলা হলো বিএনপি নেতাদের নামে। তিন দিনের রিমান্ডেও নেওয়া হল। এটাই হচ্ছে প্রশাসনকে, আইনশৃঙ্খলা বাহিনীকে, বিচার বিভাগকে দলীয়করণ করা। আর এসব এখন কিছু মিডিয়া তুলেও ধরছে।’ তিনি বলেন, ‘আদিবাসীদের জায়গা জমি রক্ষা করা সরকারের দায়িত্ব সে ক্ষেত্রেও ভিন্ন চিত্র প্রকাস পাচ্ছে। এভাবে চলতে পারে না।’এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, যুগ্দনন সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম