ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু জামায়াত আমির কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: মির্জা ফখরুল বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির নিখোঁজের ১২ ঘণ্টা পর কাস্টমস কর্মকর্তা মরদেহ ফুটপাত থেকে উদ্ধার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুঃসংবাদ যুদ্ধের ডামাডোল পেরিয়ে হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি গরমের তীব্রতা নিয়ে ২১ জেলার জন্য দুঃসংবাদ সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ কলাবাগান এসটিএস-এর নান্দনিক রূপান্তর ও ধানমন্ডিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা কাজের শুভ উদ্বোধন ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র

অ্যান্টিগা টেস্ট: ৭০ রানেই একে একে ৬ জনের বিদায়

#

স্পোর্টস ডেস্ক

১৬ জুন, ২০২২,  9:53 PM

news image

ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। টস জিতে বোলিং বেছে নিয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক ক্যাপ্টেন ক্রেইগ ব্র্যাথওয়েট। শুরুতেই ক্যারিবীয়দের বোলিং তোপে পড়েছে জয়-শান্ত ও মুমিনুলরা। ম্যাচের প্রথম ওভারেই বল তুলে নেন কেমার রোচ। নিজের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরান মাহমুদুল হাসান জয়কে। আর দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফিরে যান নাজমুল হাসান শান্ত। এ দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি। এরপর ক্রিজে নেমে টানা ব্যর্থতার পরিচয় দিয়েছেন সদ্য অধিনায়কত্ব ছেড়ে দেয়া মুমিনুল হক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ। শান্ত-জয়-তামিম-নিটন-নুরুল হাসান ও মুমিনুলের উইকেট হারিয়ে ৬৭ রান তুলেছে । সাকিব আল হাসান ২২ এবং মিরাজ ২ রানে ক্রিজে আছেন। এই দুজনের জুটি থেকে এসেছে ১০ রান। এই ম্যাচে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নতুন এক রেকর্ড গড়েছেন তামিম ইকবাল। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম। এই ম্যাচে টাইগারদের সাদা পোশাকে আবারও অধিনায়ক হিসেবে ফিরেছেন সাকিব আল হাসান। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রাত আটটায় শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মুমিনুল হক, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান ও খালেদ হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রেথওয়েট, জন ক্যাম্পবেল, রাইমন রেইফার, এনক্রুমাহ বোনার, জার্মেইন ব্ল্যাকউড, কাইলে মেয়ার্স, জসুয়া ডি সিলভা, আলজারি জোসেফ, কেমার রোচ, গুডাকেশ মোতে কেনহাই, জেইডেন সিলস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম