ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলেই শক্ত হাতে দমন: আইজিপি

#

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২৩,  5:22 PM

news image

দে‌শে অ‌স্থি‌তিশীল পরিবেশ সৃ‌ষ্টির চেষ্টা কর‌লে তা শক্ত হা‌তে দমন করা হ‌বে ব‌লে জানিয়েছেন পু‌লিশের মহাপ‌রিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শনিবার (১৯ আগস্ট) রাজারবাগ পু‌লিশ লাইনে ‘বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের ৪৮তম শাহাদাত বা‌র্ষিকী ও জাতীয় শোক দিবস’ উপলক্ষে ডিএমপি আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। আইজিপি বলেন, যারাই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের যথাযথভাবে কঠোর হাতে দমন করা হবে। একটি মহল দেশকে উলটো পথে নিয়ে যেতে চাচ্ছে। স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুর নাম এদেশের ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছে সবসময়।  অগ্নিসন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, দেশে স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে এবং সেই অনুযায়ী কাজ করা হবে। স্বাধীনতাবিরোধীরা নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে। পুলিশ এর আগে তাদের প্রতিহত করতে যেভাবে দায়িত্ব পালন করেছে এবারও ঠিক সেভাবেই আইনানুযায়ী পেশাদারিত্বের সঙ্গে একই ভূমিকা পালন করবে। দে‌শে বিশৃঙ্খলা সৃ‌ষ্টিকারী‌দের প্রতিহত কর‌তে পু‌লিশের সব সদস্য দৃঢ় প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি। ডিএম‌পি ক‌মিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (এসবি) মো. মনিরুল ইসলাম প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম