ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২২ আগস্ট, ২০২৩,  10:51 AM

news image

কক্সবাজার উখিয়ার পালংখালী এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। গ্রেফতারকৃত আসামি হলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড মোছার খোলা এলাকার বেসারত আলী আব্দুল্লাহ (৩৯)। কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (আইন’ ও গণমাধ্যম) মোঃ আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাতে র‌্যাব-১৫ কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উখিয়া থানাধীন পালংখালী এলাকায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল্লাহ (৩৯) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এবং তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা নং-৫৮ (৩) ২১, ১৮৭৮ সনের অস্ত্র আইন এর ১৯(এফ) ধারায় মামলা রয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম