ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার

অস্ত্র মামলায় ১০ বছরের দণ্ড থেকে খালাস পেলেন মামুন

#

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২৫,  2:26 PM

news image

অস্ত্র মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে আজ সোমবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে আজ গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহ মো. সাব্বির হামজা। এর আগে ২০০৭ সালের ২৬ মার্চ অস্ত্র আইনে গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় একই বছরের ২০০৭ সালের ৩ জুলাই ১০ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল আবেদন করা হয়। ওই আপিলের শুনানি নিয়ে এই রায় ঘোষণা করেন হাইকোর্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম