ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য নেপালে আকস্মিক বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক বিএনপি সরকারের ৬ মাসে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী আলজেরিয়ায় দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু নেপাল বিপর্যয়, নেপথ্য কারণ নিয়ে বিজ্ঞানীদের বিশ্লেষণ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬০ আইআরজিসির নতুন প্রধান কে এই ওয়াহিদি নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর, ২০২৫,  10:51 AM

news image

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। খবর রয়টার্সের।  এক বিবৃতিতে পুলিশ জানায়, শনিবার রাজ্যের রাজধানী সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার (৫৩ মাইল) দক্ষিণে অবস্থিত শেলহারবার বিমানবন্দরে স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। পুলিশ আরও জানিয়েছে, ভূমিতে আঘাত করার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার অ্যান্ড রেসকিউ নিউ সাউথ ওয়েলসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে অপরাধ তদন্তের জন্য ক্রাইম সিন গঠন করা হয়েছে এবং অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে বিষয়টি অবহিত করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম